Header Ads

মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়েছিল: মমতা

-----------------------
কলকাতা প্রতিনিধি
-----------------------
পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন তাঁকে ফোন করে হুমকি দিয়েছেন রাজ্যটির সাংবিধানিক প্রধান রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী হুমকি শুনে অসম্মানিত বোধ করে একবার পদ (মুখ্যমন্ত্রিত্ব) ছেড়ে দেওয়ারও ইচ্ছা হয়েছিল তার
মঙ্গলবার মমতা ব্যানার্জি বলেন, “আমি মানুষের ভোটে ক্ষমতায় এসেছি। গায়ে গতরে খেটে। আমি কারো দয়ার আসিনি। রাজ্যপাল ফোন করে আমাকে হুমকি দিয়েছেন। আমি খুবই অসম্মানিত হয়েছি। একবার মনে হচ্ছিল পদ ছেড়ে দেবো। এতো অপমান আমি জীবনেও হইনি।
ফেসবুকে কিছু উস্কানিমূলক পোস্টেও জেরে সোমবার দুপুর থেকে কলকাতা অদূরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা শুরু হয়। দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে চলমান অশান্তি ক্রমেই বাড়ছে সেখানে
এমন বাস্তবতায় মঙ্গলবার দুপুরের উদ্বেগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। সেই উদ্বেগ প্রকাশ করার ঘটনায় নিয়ে দুটি সাংবিধানিক পদের মধ্যে তীব্র বিবাদ প্রকাশ পেলো
উত্তর চব্বিশ পরগনার পুলিশ ছাড়াও মঙ্গলবার সন্ধ্যা থেকে সেখানে কলকাতা হাওড়ার জেলা পুলিশও মোতায়েন করা হয়েছে। বিজেপি বসিরহাটে সেনাবাহিনী নামানোর দাবি জানিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ প্রশাসন পরিস্থিতি নিজেরাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে দাবি করছে
মমতা ব্যানার্জি অভিযোগ থেকে জানা যায়, রাজ্যপাল বসিরহাটের ঘটনায় রাজ্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন। ওই ঘটনায় মমতা ব্যানার্জিও তার কড়া অবস্থানের কথা ফোনে জানান তাকে
দুজনের মধ্যেই যে কথাবার্তা হয়েছে সেটা পুরোপুরি না জানালেও মমতা ব্যানার্জি গণমাধ্যমকে জানান, রাজ্যপাল তাকে হুমকি দিয়েছেন। এবং সেই হুমকি পেয়ে অসম্মানিত হয়ে পদ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন মমতা
পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী একজন বিজেপির ব্লক পর্যায়ের নেতার মতো কথা বলছেন বলেও মমতা এদিন গণমাধ্যমের প্রতিনিধির সামনে প্রতিক্রিয়া জানান
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, দার্জিলিংয়ে একটি তুচ্ছ ঘটনায় মুখ্যমন্ত্রী সেখানে সেনা নামালেন কিন্তু বসিরহাটে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মানুষ আহত হয়ে ঘরছাড়া, সেই পরিস্থিতিতে সেখানে সেনা নামানো হচ্ছে না। রাজ্যপালের কাছে গিয়ে তাকে ওই ঘটনার ছবি ভিডিও দেখিয়েছে তারা
কলকাতার গণমাধ্যম থেকে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তার উষ্মা প্রকাশ করেন রাজ্যপাল। সেই উষ্মা প্রকাশ করার পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পাল্টা প্রতিক্রিয়া জানান

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, গোটা বিষয়টি সত্যিই দুঃখজনক। রাজ্যপাল ফোনে তাকে কী বলেছেন সেটা আমরা কেউ জানি না। যদি কিছু বলেও থাকেন তবে রাজ্যপালকে ফোনেই মুখ্যমন্ত্রী তার উত্তর দিতে পারতেন। তিনি কেন গোটা বিষয়টি সংবাদমাধ্যমের সামনে আনলেন। আর রাজ্যপাল কী বললেন, সেটা তো আমরা জানলাম না তবে মুখ্যমন্ত্রী যা বললেন সেটা আমরা জানলাম। রাজ্যে এক বিরল পরিস্থিতির তৈরি হয়েছে




No comments

Powered by Blogger.